• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া

প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ১১:০৩
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ১১:০৩

9666258

মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করে কলবাখানী এলাকাবাসীর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর রোকেয়া কলবাখানী জামে মসজিদ দোয়া ও শিরনি বিতরণ এবং বাদ জুম’আ রায় হোসেন কলবাখানী জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খছরু, ৫নং য়ার্ড বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদিকুর রহমান সাদিক, ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক কামাল মিয়া, এলাকার মুরব্বী আব্দুর রহিম শিপন, ৫নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মো ইকবাল হোসেন, মো ফজলুল হক লখন, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ সমু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রুহেল মিয়া, সহ যুব বিষয়ক সম্পাদক শামিম আহমদ, আশরাফুল হক প্রমুখ।

এছাড়াও এলাকার মুরব্বী এবং যুব সমাজের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com