• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মোবাইল কোর্টে ৬ মাসের কারাদ- ও অর্থদন্ডগোলাপগঞ্জে পৃথক পৃথক

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৪:৫৭
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৪:৫৭

96665985482

মোবাইল কোর্টে ৬ মাসের কারাদ- ও অর্থদন্ডগোলাপগঞ্জে পৃথক পৃথক

গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০), নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০), চাঁদপুর জেলার চাঁদপুর থানার হাইমচর এলাকার মনির মিয়ার ছেলে মো. রামিম আহমদ (২৫) এবং সিলেটের বিয়ানীবাজার থানার খরগ্রাম নয়াপাড়া এলাকার মৃত ছানু মিয়ার ছেলে মো. জুবের আহমদ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলীর নির্দেশে এসআই উসমান গণি সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সুমন কান্তি দাশ (৩০) ও আব্দুল বাছিত (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর দুই আসামী শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের সময় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মীরগঞ্জ বাজারসংলগ্ন আলহেরা একাডেমির সামনে এসআই মো. রোজেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও উপস্থিত জনসাধারণের সহায়তায় মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পরে রোববার (৩০ আগস্ট) আটক দুজনকে মোবাইল কোর্টে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় প্রত্যেককে ৬ মাসের কারাদ- ও ১০০ টাকা করে অর্থদ- প্রদান করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com