• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মৌলভীবাজারে বিএনপির রোড মার্চে মানুষের ঢল (ভিডিও)

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪১

988875 3

মৌলভীবাজারে বিএনপির রোড মার্চে মানুষের ঢল (ভিডিও)

সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে বিএনপির কেন্দ্র ঘোষিত রোডমার্চে যোগ দিয়েছে হাজারো নেতাকর্মী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন জেলা থেকে মৌলভীবাজারে আগত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

এদিন সকাল থেকে ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া মিছিল নিয়ে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা।

স্থানীয় নেতারা জানান, সকালে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রোডমার্চ শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে গিয়ে পৌঁছাবে। এরপর সিলেটের আলীয়া মাদরাসা মাঠে বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ভৈরব থেকে সিলেটের পর ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

এর আগে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগে রোডমার্চ হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com