• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্য বিএনপির সভাপতির দক্ষিণ সুরমার বাড়িতে হামলার ঘটনায় মামলা

প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৩৪
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৩৪

9600008 2

যুক্তরাজ্য বিএনপির সভাপতির দক্ষিণ সুরমার বাড়িতে হামলার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
সিলেটের দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিন বছরেরও বেশি সময় পর মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালের ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার তেতলীতে আব্দুল মালেকের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলাটি দায়ের করেন আব্দুল মালেকের বাড়ির কেয়ারটেকার উপজেলার তেতলী টিলাবাড়ির বাসিন্দা আজিজুর রহমানের পুত্র মো. আল আমিন।

মামলায় সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম নাদেল, সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম, সিসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তকবিরুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর আওয়ামী লীগ নেত্রী হেলেনা আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আ. স. ম মিসবাহসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৪৮ জনের নামোল্লেখসহ ১৭৮ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী টিলাবাড়িস্থ বাড়িতে ২০২১ সালের ২৭ এপ্রিল হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে সে সময় অভিযোগ উঠে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com