• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রক্ত দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব: এমপি লুনা

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:১০
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:১০

96333326

রক্ত দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব: এমপি লুনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, দিন বদলের শপথ নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প পরিসরে হলেও নিজের কাজ শুরু করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই ‘ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড’ সর্বস্তরের মানুষের দৌঁড়গড়ায় পৌঁছে যাবে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সর্বাবস্তায় আমাদেরকে আইন মেনে চলতে হবে। সব সময় ন্যায় সঙ্গত কাজ করতে হবে আমাদেরকে। অন্যায়ভাবে সরকারি-বেসরকারি জায়গা-দোকান দখল কিংবা চাঁদাবাজি করা যাবে না। মাদকের সাথে জড়িতদেরকে আইনের
হাতে তুলে দিতে সবাইকে শতভাগ স্বজাগ থাকতে হবে।

তিনি বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।City & Local Guides

তিনি আরও বলেন, আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমি নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করব। তবে এজন্য অবশ্যই আপনাদেরকে আমার পাশে থাকতে হবে, সার্বিক সহযোগীতা প্রদান করতে হবে। আপনাদের প্রিয়নেতা এম. ইলিয়াস আলীর প্রতি থাকা সিলেট-২ আসনবাসীর ভালবাসা ও কৃতজ্ঞতা এবং তাঁর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এম. আছকির আলী, সদস্য আবরার ইলিয়াস অর্ণব।

বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও শেষে মোনাজাত পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন।

এসময় ‘ইফতার ও দোয়া মাহফিলে’ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com