• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজপথে আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:০৯
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:০৯

966625874 1

রাজপথে আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকতে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী দলের উপর দমন-নিপীড়নের স্ট্রিমরুলার চালাচ্ছে। হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করে বন্দি রেখেছে। মানুষ একদিকে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেনা, অন্যদিকে প্রতিনিয়ত অসহনীয় ভাবে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সার্বিক দিক বিবেচনায় দেশ আজ চরম সংকটময় সময় অতিবাহিত করছে। এমন পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য ১০ দফা দাবী বাস্তবায়ন করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

আজ শুক্রবার বাদ জুমআহ নগরীর দরগাহ গেইট এলাকায় আগামীকাল শনিবার সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম রাজ্জাক রুমেল, আব্দুল মুনিম, সৈয়দ সরোয়ার রেজা, উসমান হারুন পনির প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com