• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৬:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৬:৩০

9663690 11

শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিন্ন হতে পারতো। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমৃদ্ধ জাতি গঠনের প্রতিটি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শহীদ জিয়া নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন। জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের অস্তিত্ব থাকত না। তিনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে যেভাবে মহান মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছেন, একই ভাবে জাতির দুর্যোগময় মুহুর্তে একদলীয় বাকশালী শাসনে বিপর্যস্থ জাতিকে মুক্তি দিতে প্রতিষ্ঠা করেছেন বহুদলীয় গণতন্ত্র। ফিরিয়ে দিয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা। জিয়াউর রহমান সততা, গভীর দেশপ্রেম ও নেতৃত্বের দৃঢ়তাসহ নানা গুণাবলির মাধ্যমে সর্বস্থরের মানুষের হৃদয় জয় করেছিলেন। শহীদ জিয়া মানে স্বাধীনতা, জিয়া মানেই বাংলাদেশ। শহীদ জিয়াকে যারা ইতিহাস থেকে মুছে দেয়ার ষড়যন্ত্র করবে সময়ের ব্যবধানে তারাই ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে। শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সকল রাজনৈতিক দলকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ দেশের মানুষ সেই সুফল ভোগ করতে পারছেনা। দেশে আজ গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার নেই। শহীদ জিয়ার রাজনৈতি কর্মীরা আজ জেগে উঠেছে। ইনশাআল্লাত অতিশীঘ্রই দেশে গণতন্ত্র পুণরুদ্ধার করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হবে। আর দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশ হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, মরহুম আরাফাত রহমানের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর পর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তার ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। এরপর তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তার হাত ধরেই বাংলাদেশে গার্মেন্টস শিল্প স্থাপন, জনশক্তি রফতানি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রফতানি করেন। তার অবদান বলে শেষ করা যাবে না। তার জন্ম না হলে আমরা বাংলাদেশ ও স্বাধীন পতাকা পেতাম না। আওয়ামী লীগ যখন নিষ্ক্রিয় ছিল তখন জিয়াউর রহমান উই রিভোল্ট বলে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন ও যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তাই দেশের জনগনের কাছে ভালোবাসার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ফখরুল ইসলাম ফারুক, ইকবাল বাহার চৌধুরী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, কামরুল হাসান শাহীন, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, শরিফুল হক, আনোয়ার হোসেন মানিক, ময়নুল ইসলাম, মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, রফিকুল ইসলাম শাহপরান, আব্দুল লতিফ খান, অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, শাকিল মোর্শেদ, লোকমান আহমদ, বাদশা আহমদ, সালেহা কবির শেপী, নিজাম উদ্দিন তরফদার, আলতাফ হোসেন সুমন, মাওলানা নুরুল হক, মনিরুল ইসলাম তুরন, অর্জুন ঘোষ, রায়হান এইচ খান, রাসেল আহমদ রানা, জালাল আহমদ খান, সুহেল ইবনে রাজা, শাহিন আলম জয় প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com