• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তন করতে আল্টিমেটাম

প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৫
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৫

9666663985

সাবেক মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তন করতে আল্টিমেটাম

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক কৃষি মন্ত্রীর নামের ‘উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’ নাম পরিবর্তনের পদক্ষেপ গ্রহনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতিগঞ্জ এলাকায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজে গিয়ে কলেজের অধ্যক্ষ পিয়ালী ভৌমিকের কাছে স্মারকলিপি দেন তারা।

এসময় শিক্ষার্থীরা কলেজের গেইটের নাম ফলক থেকে কলেজের নাম ফলক খুলে দেয় তারা। সেখানে ‘মতিগঞ্জ কলেজ’ নামে একটি ব্যানার টাঙ্গিয়ে দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ পতিত ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন, তিনি দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজনগ্রহণযোগ্য নাম রাখা উচিত। তাই আমরা এই কলেজের নাম এলাকার নামানুসারে ‘মতিগঞ্জ কলেজ’ নামাঙ্কিত করার সুপারিশ করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী শ্রীমঙ্গলের মো. মোজাহিদুল ইসলাম বলেন, আমরা চাইনা গণহত্যাকারী আওয়ামী লীগের দোষরের কারো নামে আমরা কোন স্থাপনা রাখতে চাই না। আজ আমরা অই কলেজে গিয়ে কলেজের নাম আব্দুস শহীদ কলেজ এর পরিবর্তন করে মতিগঞ্জ কলেজ রাখার দাবী জানিয়ে এসেছি। এই বিষয়ে আমরা একটি স্বারকলীপি দিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। এরমধ্যে এই তারা যেন শিক্ষামন্ত্রনালয়ে চিঠি পাঠিয়ে নাম পরিবর্তনের কাজ শুরু করেন। কলেজ কর্তৃপক্ষ যদি এই বিষয়ে কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক বলেন,‘শিক্ষার্থীরা আজ কলেজে এসে একটি স্মারকলিপি দিয়ে গিয়েছে। আমাদের কলেজের সভাপতি ইউএনও। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বিষয়টি নিয়ে আগামীকাল (মঙ্গলবার) কলেজের গভর্নরবডির সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনা শেষে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com