• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটকে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়তে কাজ করবে: খন্দকার মুক্তাদির

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৪০
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ১০:৪০

963332652

সিলেটকে একটি আধুনিক শিল্পনগরী হিসেবে গড়তে কাজ করবে: খন্দকার মুক্তাদির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর-সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবে। আমরা দেশি ও বিদেশি বিনিয়োগে আকর্ষণ করবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে নিয়ে পরিকল্পনা করে কাজ করে যাবে। সিলেটকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিএনপি কাজ করে যাবে। তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক শিল্পনগরী ও বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করবে।

তিনি শনিবার (২৫ অক্টোবর) ৩৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শামিমের আয়োজিত মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নারী নেত্রী হাজেরা বেগম কাজলের সভাপতিত্বে ও শিউলী বেগম টুনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাজাহান আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com