• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের মেয়র আরিফ অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায়

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ১২:০৫
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ১২:০৫

9666325 3

সিলেটের মেয়র আরিফ অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায়

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত ১২ মার্চ রাত থেকে শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে তাকে ঢাকায় আনা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে তার শরীরের বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। সেসব পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। মূলত তার হৃদরোগের সমস্যা বেড়েছে। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আরও কিছু সমস্যা ধরা পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার তার এনজিওগ্রাম করানো হবে। জাহিদুল ইসলাম আরও বলেন, সিলেটের বেসরকারি হাসপাতালে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শরীরের বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছিল। এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com