• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের ৬টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ৩২ জন

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৩:৩৭
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৩:৩৭

966665418

সিলেটের ৬টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ৩২ জন

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩২ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এই ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খন্দকার আবদুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রণবজ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।

সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ প্রার্থী। তারা হলেন- বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন ও গণফোরামের মো. মুজিবুল হক।

সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ প্রার্থী। তারা হলেন- বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর ও ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ প্রার্থী। তারা হলেন- বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।

সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ প্রার্থী। তারা হলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ ও বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন।

সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ প্রার্থী। তারা হলেন- বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো. আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com