• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে অবরোধের সমর্থনে মহানগর বিএনপির মিছিল

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১২:৪৫
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১২:৪৫

8777458

সিলেটে অবরোধের সমর্থনে মহানগর বিএনপির মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দিন ফুরিয়ে আসছে। শেষ সময়ের কঠোর আন্দোলনে জনতার বিজয় সময়ের ব্যাপার মাত্র। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে দেশপ্রেমিক জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ থেকে পিছু হঠার সুযোগ নেই। ভোটাধিকার প্রতিষ্ঠার সার্থে বিএনপি ঘোষিত ৪৮ ঘন্টার রবি ও সোমবারের সর্বাত্মক অবরোধ সফল করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে।

তিনি শনিবার বিকেলে রোববার থেকে ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, নাদির খান, মনজুর হোসেন মন্জু, শুইয়াব আহমদ শুয়েব, মিজানুর রহমান মিজান, আব্দুল আজিজ লাকি, মামুন ইবনে রাজ্জাক রাসেল, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাশু, আব্দুল মালিক শেকু, আব্দুস সবুর রাসেল, লোকমান আহমদ, আব্দুল ওয়াহিদ সুহেল, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, যুবদল নেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলী আহমদ আলম, জামাল আহমদ, বিএনপি নেতা আব্দুল আজিজ, উজ্জল রঞ্জন চন্দ্র, আব্দুল মুমিন, আবুল মুনতাসীর চৌধুরী সাব্বিহ, সালেক আহমদ, ইফতেখার আহমেদ পাবেল, যুবদল নেতা মইনুল ইসলাম, সজিবুর রহমান রুবেল, সাইদ আহমেদ দিপক, মেহরাজ ভূইয়া পলাশ, রাকিবুল হাসান হারুন ও সাদিকুর রহমান বাচ্চু প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com