• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে ঐতিহ্যবাহী রথমেলার ধুম

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৪:১৭
আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৪:১৭

9659850 4

সিলেটে ঐতিহ্যবাহী রথমেলার ধুম

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

সিলেট নগরীতে পুরোদমে জমে উঠেছে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথমেলা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে শুরু হওয়া ৯ দিনব্যাপী এই মেলা চলবে আগামী শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয় এবং শেষ হয় রাত ১০টায় ।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই মেলার আয়োজন হলেও, সিলেটে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী ও শ্রেণি পেশার মানুষের উপস্থিতি রথমেলায় আছে।

সোমবার (২০ জুলাই) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মানুষের উৎসাহ উদ্দীপনা নিয়ে মেলায় কেনাকাটা করছেন। পরিবার পরিজন নিয়ে মানুষজন মেলায় ঘুরে বেড়াচ্ছেন।

রথমেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা জান্নাতুল ফেরদৌসি শাম্মি খবরের কাগজকে বলেন, আমরা থাকি জিন্দাবাজার। আর মেলা রিকাবীবাজার। কাছাকাছি হওয়ায় মেলাতে এসেছি। মেলায় সব ধর্মের মানুষজন এসেছে। এটাই সিলেটের সাম্প্রদায়িক সৌন্দর্য।

রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সিলেট মহানগরীর প্রায় ২৫টি মন্দির ও দেবালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে রথযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রথমেলার আয়োজকদের একজন মহানগর বিএনপির সদস্য নুরুল হক রাজু খবরের কাগজকে বলেন, বৃষ্টির কারণে শুরুতে আমরা কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু সিলেটের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে রথমেলা আসছেন। বৃষ্টি থাকা সত্ত্বেও প্রতিদিন মেলায় মানুষের ঢল নামে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলা যাতে সবাই শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারেন, সেজন্য আমরা ভলান্টিয়ার টিম প্রস্তুত রেখেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com