• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল চাঙা করতে নতুন কর্মপরিকল্পনা

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪১
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪১

JCD 1

সিলেটে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল চাঙা করতে নতুন কর্মপরিকল্পনা

জনতার আওয়াজ ডেস্ক
চব্বিশের ৫ আগস্টের আগ পর্যন্ত ১৫ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধিপত্য ছিলো শুধু ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ)। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনের কাছে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্রসংগঠন ছিলো কোণঠাসা। তবে আওয়ামী লীগ সরকারের পতন নিষিদ্ধের পর আত্মগোপনে আছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। অনেকে হয়েছেন গ্রেফতার। ফলে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব রাজনৈতিক দলেরই ছাত্রসংগঠন বাধাহীনভাবে তাদের কার্যক্রম চালাতে পারছে।

গণতান্ত্রিক চর্চার অবাধ এ সময়ে সিলেট জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ-বিশ্ববিদ্যালয়, আলিম-ফাজিল-কামিল ও টাইটেল মাদরাসা) ছাত্রদলকে চাঙা করতে কেন্দ্রের নির্দেশে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে জেলা শাখা। এ লক্ষ্যে কার্যক্রম পরিচালনা ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এতে দায়িত্ব পেয়েছেন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ স্তরের নেতারা।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

টিম করে তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে উপজেলাগুলো। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে কাজ শুরু করেছে এসব টিম।

কার্যক্রমের মাঝে থাকছে- নতুন সদস্য ফরম বিতরণ ও প্রত্যেক ক্যাম্পাসে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে নেতৃত্ব বাছাই। কার্যক্রম পরিচালনা কমিটি খুব শীঘ্রই কেন্দ্রের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এরপরই সিলেট জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষণা করা হবে ছাত্রদলের নতুন কমিটি।

জেলা ছাত্রদল সূত্র জানায়, এই ইউনিটের অধীনস্থ সিলেটের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়- আলিম, ফাজিল ও কামিল এবং টাইটেল (কওমি) মাদরাসায় তাদের কমিটি ঢেলে সাজাতে কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। নতুন সদস্য নেওয়ার পরই কমিটি গঠনের লক্ষ্যে বাছাই করা হবে নেতৃত্ব।

সিলেটের খাবার ও রেস্তোরাঁ

এসব কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রের নির্দেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়- সিলেটের ১৩ উজেলায় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৫৩ জন। এতে রয়েছেন জেলার সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদের নেতারা। কমিটিকে কয়েকটি টিমে ভাগ করে দেওয়া হয়েছে। একেকটি টিমের অধীনে রয়েছে দুটি বা তিনটি করে উপজেলা।

দল জানায়, খুব শীঘ্রই টিমগুলো তাদের রিপোর্ট বা প্রতিবেদন জমা দিবে। এরপরই প্রত্যেক ক্যাম্পাসে কমিটি ঘোষণা করা হবে।

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় দায়িত্বপ্রাপ্ত একজন হচ্ছেন সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী। তিনি শনিবার বিকালে সিলেটভিউ-কে বলেন- ‘আজ সকাল থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। এ কাজ শেষে অ্যাক্টিভিটি দেখে নেতৃত্বের জন্য হবে বাছাই। এরপরই আমরা আমাদের রিপোর্ট জমা দিবো। সব শেষে শীঘ্রই ঘোষণা করা হবে সকল ক্যাম্পাস কমিটি।’

জুনেদ আহমদ চৌধুরী জানান- তাদের কাজ মনিটরিং করছে কেন্দ্রীয় ছাত্রদলের টিম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com