• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ১

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৬:০৩
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৬:০৩

96569

সিলেটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ১

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবিতে সিলেটে শনিবার (২৬ আগস্ট) ব্কিালে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরের রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা করেছে বিএনপি।

এদিকে, বিএনপির মিছিল থেকে ককটেলসহ জিলানি নামে একজনকে ধরে পুলিশে দিয়েছেন নেতাকর্মীরা।

বিএনপি নেতাদের দাবি- উদ্দেশ্যমূলকভাবে ওই ব্যক্তি বিএনপির মিছিলে ককটেল ফুটাতে চেয়েছিলেন। এসময় তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী সিলেটভিউ-কে বলেন- মিছিল থেকে ককটেলসহ জিলানি নামে একজনকে ধরে আমাদের কাছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তাতির জানার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com