• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে শহরের লাখ লাখ মানুষ পানিবন্দি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪ ৪:০১
আপডেট: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪ ৪:০১

9669896

সিলেটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে শহরের লাখ লাখ মানুষ পানিবন্দি

সিলেট প্রতিনিধি
সিলেটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে শহরের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। চারটি নদীর ছয়টি পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি রয়েছে। এ কারণেই সিলেটে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ও আগের রাতের টানা বৃষ্টিতে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ মুহূর্তে সুরমা নদীর কানাইঘাটে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। আর এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে পরিস্থিতি বসবাসের জন্য আরও কঠিন হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৭ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত এখনও হচ্ছে। যে কারণে নদ-নদীর পানি বাড়ছে।

বন্যার শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com