• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে রথযাত্রার মহোৎসব শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:৪৪

96585520

সিলেটে রথযাত্রার মহোৎসব শুরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুগলটিলা ইসকন মন্দির ও রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন চলবে।

কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), যুগলটিলা, সিলেটের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুরে সিলেট ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এরপর মহাভোগরাগ ও ভোগারতির মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়। পরে আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলে যুগলটিলা মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার সুসজ্জিত রথ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে নগরের রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সিলেটের প্রায় ২৫টি মন্দির ও দেবালয়ের অংশগ্রহণে একযোগে রথযাত্রা উদযাপিত হয়। পূজা, আরতি, হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় আচার পালিত হয়েছে। এ উপলক্ষে সেখানে ৯ দিনব্যাপী মেলা বসেছে।

আয়োজকরা জানান, এবারও দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাদের জন্য নিরাপত্তা, চিকিৎসাসেবা ও স্বেচ্ছাসেবক কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে।

এ উপলক্ষে প্রতিদিন মহাভোগরাগ, ভোগারতি, হরিনাম সংকীর্তন, গৌর আরতি, ভজন-কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে হেরা পঞ্চমী, বৈদিক নাটক, বিতর্ক প্রতিযোগিতা ও নামহট্টের বিশেষ আয়োজনও থাকবে।

২৪ জুলাই বিকেলে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নয় দিনের এই মহোৎসবের সমাপ্তি ঘটবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com