• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে সেনাবাহিনীর ‍উপর হামলা, বিএনপি’র সভাপতি সহ ৯ জন কারাগারে

প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:১৮
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:১৮

96666659 1

সিলেটে সেনাবাহিনীর ‍উপর হামলা, বিএনপি’র সভাপতি সহ ৯ জন কারাগারে

সিলেট প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সিলেটে সেনাবাহিনী সদস্যদের ওপর হামলার ঘটনায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

র‌বিবার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন। গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসার পথে একদল চোরাকারবারি সেনা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে কয়েকজন সেনা সদস্য আহত হন এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার পর আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আগাম জামিনের সময় শেষ হয়ে যাওয়ায় আদালত এসেছিলেন হাজিরা দিতে।

মাননীয় আদালত উভয় পক্ষের আইনজীবীদের কথা শোনা শেষে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com