• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে ২ কিলোমিটারের ব্যবধানে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

প্রকাশ: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৩:১৬
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৩:১৬

988856

সিলেটে ২ কিলোমিটারের ব্যবধানে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

নিউজ ডেস্ক

সিলেট নগরীতে মাত্র ২ কিলোমিটারের ব্যবধানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (৯জুলাই) বিকলে ৩ টায় পৃথক এ দুটি কর্মসূচি পালিত হবে।

এদিকে, উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অবস্থান দেখা গেছে।

জানা যায়, বিকাল তিনটার দিকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

অন্যদিকে একই সময় নগরীর রেজিস্টারি মাঠে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ক্ষমতাসীনদের সহযোগী সংগঠন যুবলীগের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত পাল্টা কর্মসূচি দেওয়ার বিষয়টি মোটেই শোভনীয় হয়নি। তবে বিএনপির তিনটি সহযোগী সংগঠন অহিংসভাবেই কর্মসূচি শেষ করবে।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি কাছে দাবি করেন, তাঁরা পাল্টাপাল্টি কর্মসূচি দেননি। এটা তাঁদের বেশ আগের ঘোষিত কর্মসূচি। যুবলীগ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চায়। তবে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা কিংবা পরিস্থিতি এড়াতে নগরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com