• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১২:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১২:২৮

D6111000 6690 43C4 8CF8 D5AB6C93E673

সিলেট উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

সিলেট প্রতিনিধি

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির একটি বগির ১৬-১৭টি সিট পুড়ে গেছে। বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে লাগা আগুনে ট্রেনটির তাপানূকুল স্নিগ্ধা এসি চেয়ার বগিটি পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, ট্রেনটি রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে আগুন লাগার বিষয়টি দুর্ঘটনা নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও জিআরপি পুলিশ আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, হঠাৎ উপবন এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ারের স্নিগ্ধা বগিতে আগুন দেখতে পান ট্রেনের কর্মীরা। এর পরই ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বগিটির ভেতরের সব জিনিসপত্র পুড়ে গেছে। বগির ভেতর থেকে ধোঁয়া বের হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না।

সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ওই বগিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ে পুলিশ সুপার জানান, ট্রেনের যে বগিতে আগুন লেগেছে সেটির ভেতরে প্লাস্টিকের দুটি বোতল পাওয়া গেছে। বোতলগুলোতে পেট্রল ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com