• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট ওসমানী বিমানবন্দরে ২ যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১২:৪৭
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১২:৪৭

9685696 7

সিলেট ওসমানী বিমানবন্দরে ২ যুবলীগ নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি

বিদেশে পালাতে গিয়ে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছেৃ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আটক দু’জন সৌদি আরব যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে সিলেট বিমানবন্দরে আসেন। পরে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় মামলা রয়েছে। বড়লেখা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৭ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাদী হয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বড়লেখায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে থানায় মামলা করেন। ৯ বছর পর মিছিলে হামলার অভিযোগে সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। ওই মামলায় আসামি হিসেবে সাবেক বনমন্ত্রীর ভাগনে সালেহ আহমেদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদের নাম উল্লেখ আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com