• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৬:৫৮
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৬:৫৮

9663256 13

সিলেট জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

গত ১০ই ডিসেম্বর প্রতিকুল প্ররিস্থিতি ও সকল বাধাঁ বিপত্তি পেরিয়ে ঢাকায় বিএনপির গণসমাবেশে যোগদান করার জন্য দলের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, বহু নাটকীয়তার পর মাত্র কয়েক ঘন্টার নোটিশে ঢাকায় বিএনপির গণসমাবেশে সিলেট থেকে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ কয়েক হাজার সিলেটবাসী গণসমাবেশে যোগদান করেছেন। এজন্য সিলেট জেলা বিএনপির দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ।

সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ বিগত দিনের ন্যায় আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর সক্রিয় অংশগ্রহন প্রত্যাশা করেন।

পাশাপাশি এই গণসমাবেশে অংগ্রহন করতে গিয়ে গ্রেফতারকৃত সিলট জেলা বিএনপি নেতা মাহবুব আলম, মহানগর ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, মহফুজুর রহমান কাওছার সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com