• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ৮:২৫
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ৮:২৫

985896 11

সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে এয়ারপোর্ট থানা শাখা ও ৩নং খাদিমনগর ইউনিয়ন যুবদল। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের ভোলাগঞ্জ বাইপাস থেকে এয়ারপোর্ট গেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে এয়ারপোর্ট গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারা দলের জন্য আত্মনিবেদিত এবং দলীয় আদর্শ বাস্তবায়নে ভূমিকা পালন করেছেন।

মহানগর যুবদলের সহ-সভাপতি মহব্বত আলী এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজী জুনেদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সহ- সাধারণ সম্পাদক রাজু আহমদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মেরাজ ভূইয়া পালাশ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, লায়েক আহমদ, জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো: সাজেদুল ইসলাম সাজু, মহানগর যুবদলের সহ ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, জেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, মুহিন, আব্দুর রউফ ও জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইমরান,নাজমুল হাসান রিপন, আলমগীর, সাদমান সাদ, আমির উদ্দিন, রিপন, ইসলাম, তাজির, ছাত্রদল নেতা সাজুদ্দিন সাজু, আব্দুল করিম, সুজিত,নাঈম, জুয়েল আহমদ, শহীদ,মুরাদ আহমদ, মিনহাজ, আয়নাল প্রমুখ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com