• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট জেলা যুবদল নেতা মকসুদ রিমান্ডে

প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৩:১৪
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৩:১৪

9660024

সিলেট জেলা যুবদল নেতা মকসুদ রিমান্ডে

সিলেট যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নাশকতার একটি মামলায় গত বুধবার নিজ বাড়ি থেকে গ্রেফতার হওয়া এই যুবদল নেতাকে পুলিশ ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ১ দিন মঞ্জুর করেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মোমেন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মকসুদ আহমদকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ তার নিজ বাড়ি থেকে ভোররাতে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি টিম। পরে ওইদিন বিকালে তাকে কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

তার আগে গত ১০ সেপ্টেম্বর মকসুদ আহমদ জেলা যুবদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com