• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার, মুক্তি দাবি

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ১১:১৮
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ১১:১৮

9666369 15

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার, মুক্তি দাবি

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার, মে ১৫, ২০২৩, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের সুবিদবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা-পুলিশ।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচনসহ বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছে। সামনে ১৯ মে সমাবেশ আছে। এসব বিষয় সামনে রেখে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাতে সরকার পুলিশকে ব্যবহার করে ধরপাকড় শুরু করেছে। তবে এতে কোনোভাবেই আন্দোলন বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব।’
গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি জেলা বিএনপির
বিএনপির নেতা আবুল কাশেমের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন চলমান। এরই মধ্যে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। আন্দোলনে ব্যাহত করতে বিভিন্ন অজুহাতে সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। গ্রেপ্তার-নির্যাতন করে চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। তাঁরা অবিলম্বে গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এদিকে সদর উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিউর রহমান আলী, রাজু আহমদ ও আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তাঁদেরও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় বিবৃতিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com