• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিসিক নির্বাচন: ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৪:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৪:২৫

9888574 2

সিসিক নির্বাচন: ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

নিউজ ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ও পাঁচ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (২৫ মে) নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ১১ জন মেয়র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের।

এ সময় ভোটারদের তথ্যে ভুল, সম্পদের হিসাবে গরমিল ও আয়কর রিটার্নজনিত সমস্যার কারণে স্বতন্ত্র পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন শামসুন নুর তালুকদার, মো. আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, শাহজাহান মিয়া ও মুস্তফা আহমেদ রউফ মোস্তফা।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙল), হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) ও মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com