• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫১
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫১

985696 3

সুনামগঞ্জে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

জনতার আওয়াজ ডেস্ক
সুনামগঞ্জের দিরাই উপজেলার বদলপুর গ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাইয়ের বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়া পক্ষের লোকজনের মধ্যে গ্রামের পাশে ছোট একটি জলমহাল দখল নিয়ে বেশ কয়েকদিন যাবৎ উত্তেজনা বিরাজ করছিল। তারই প্রেক্ষিতে আজ দু’পক্ষের লোকজন একসঙ্গে জলমহালটি দখল করতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তবে, সংঘর্ষ চলাকালীন দু’পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের দিরাই, সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জলমহাল দখল নিয়ে বদলপুর গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় কেউ নিহত হননি। তবে অর্ধশতাধিক আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com