• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, বিপাকে নিম্নাঞ্চলের বাসিন্দারা

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ১:২০
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ১:২০

9600030

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, বিপাকে নিম্নাঞ্চলের বাসিন্দারা

সুনামগঞ্জ প্রতিনিধি

বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢল থেমে যাওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা।

সোমবার (২৪ জুন) সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আর অতি নিম্নাঞ্চলের মানুষ ঘরে ফিরলেও বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়েছেন। নগদ অর্থ ও ঢেউটিনের অভাবে তারা ঘরগুলো মেরামত করতে পারছেন না।

জানা যায়, জেলার সবকয়টি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সুনামগঞ্জ সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে সদর উপজেলার সুলতানপুর, আফতাবনগর, হছনবসত, হাছননগর ও পাঠানবাড়ি এলাকার দুই শতাধিক পরিবার ছিলেন। এর মধ্যে ১৫০টি পরিবার আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছেন। তবে এখনই ৫০টি পরিবার যেতে পারছেন না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com