• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুনামগঞ্জে বিএনপি নেতার বাড়ীতে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৭:০৭
আপডেট: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৭:০৭

966002564

সুনামগঞ্জে বিএনপি নেতার বাড়ীতে আগুন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর গ্রামে বাড়িতে আওয়ামী দুবৃত্তরা আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্র্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি মুড়ে পুলিশ বাধা দেয়। পরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দীন সুহেল, রেজাউল হক, আনছার উদ্দিন, আবুল মনসুর সৈকত, আবুল কালাম আজাদ, আনিসুল হক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা সেচ্ছাসেব দলের সভাপতি শামসুজ্জামান সাধারন সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com