• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সেতুতে সংযোগ সড়কের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩২
আপডেট: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩২

960002356

সেতুতে সংযোগ সড়কের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বরে দ্বিতীয় কুড়া সেতু থেকে কোনাগাঁও রাকুয়ার বাজার খেয়াঘাট পর্যন্ত সংযোগ সড়ক অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ২টায় সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় মুরব্বি তেরা মিয়ার সভাপতিত্বে ও আলানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ইউপি সদস্য মইন উদ্দিন পাখি মিয়া, মাস্টার লুৎফুর রহমান, হেলাল উদ্দিন হেলু, সাইফুল আহমদ লাল, কামাল উদ্দিন, হাফিজ গৌছ উদ্দিন, হাফিজ সামছুল ইসলাম ও সিলেট ল কলেজের শিক্ষার্থী আবু সাঈদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান, হারিছ আলী, আব্দুল জলিল, নানু মিয়া, এনাম উদ্দিন, মানিক মিয়া, আব্দুস শুক্কুর, ওয়াহাব আলী, ফয়জুর রহমান ছানু, নজরুল ইসলাম, আব্দুল খালিক, বাবুল মিয়া, ছায়েদ আহমদ, মো. তারেক আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কুড়া নদীর উপর প্রায় সাড়ে ৩ কোটি টাকা বাজেটে ১১১ দশমিক ১২ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণকাজ শুরু হয় ১৯৯৯ সালে। প্রথম দফায় কাজ শেষে ২০০১ সালে সরকার পরিবর্তন হলে সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ফের সেতুর কাজ শুরু হয়। ২০১২ সালের জুন মাসে সেতুর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু দীর্ঘ ১০ বছর পরেও সেতুর সংযোগ সড়ক স্থাপন না হওয়ায় এটি জনগণের কোনো কাজেই আসছে না।

তারা বলেন, সেতুর এক প্রান্ত ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে গিয়ে মিলিত হলেও অপর প্রান্তে সংযোগ সড়ক নেই। সেখানে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ করলে সেতুর সঙ্গে সংযোগ স্থাপিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com