• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হবিগঞ্জে ৬ দিন পর জেলা ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে মামলা

প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ১২:০৯
আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ১২:০৯

JCD 3

হবিগঞ্জে ৬ দিন পর জেলা ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে মামলা

হবিগঞ্জ থেকে

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনার ৬ দিন পর জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, গত রোববার বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল করে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বদিউজ্জামান জানান, মামলা গ্রহণ করা হয়েছে তবে এখনো এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলার বাদী মহিবুর রহমান মাহি জানান, গত ১৯শে আগস্ট বিএনপি ও ছাত্রদলের ক্যাডাররা পুলিশের উপর হামলা করে অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসিসহ ৩০ পুলিশকে আহত করে। তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২০শে আগস্ট আওয়ামী লীগ সমাবেশ ডাকে। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা আওয়ামী লীগের মিছিলে হামলা করে নেতাকর্মীদের মারধর করে। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আমরা মামলা দায়ের করেছি।

আশা করি দ্রুত সময়ের মধ্যে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন জানান, তারা পুলিশের সহায়তায় বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর করেছে। কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছের বাসায় ইটপাটকেল ছুড়েছে। আওয়ামী লীগ ও পুলিশের হামলায় আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এখন উল্টো আমাদেরকে মামলায় জড়িয়েছে। তিনি বলেন, যতই মিথ্যে মামলা বা জেল জুলুম দিয়ে হয়রানি করা হোক জিয়ার সৈনিকেরা পিছু হটবে না। এ অবৈধ জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে না নামানো পর্যন্ত আন্দোলন চলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com