• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না : সিলেটে শহীদি মার্চে ছাত্র-জনতা

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৩

9745839

হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না : সিলেটে শহীদি মার্চে ছাত্র-জনতা

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন৷

মার্চটি চৌহাট্টা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে বন্দরবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

শহীদি মার্চে আগত কয়েকজন শিক্ষার্থী জানান, এদেশের মানুষ প্রতিবাদ করতে যানে। আজ থেকে ঠিক এক মাস আগে এই দেশে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়ে স্বাধীনতা পেয়েছিলাম৷ এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে এখনো হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের স্বাধীন দেশ উপহার দেওয়া জন্য। এই দেশে স্বৈরাচার শেখ হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না। এজন্য সবাইকে সর্তক থাকতে হবে।

এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, আবু সাঈদ/শহীদের রক্ত, বৃথা যেত৩ দেবো না’, ‘আজকের এই দিনে আবু সাঈদ/শহীদদের মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com