• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একনেক সভা : ২৪ হাজার ৩৬২ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৪:৩৭
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৪:৩৭

96663326

একনেক সভা : ২৪ হাজার ৩৬২ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ডেস্ক নিউজ

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারের ১৬ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে এর মধ্যে সরকারি তহবিলের ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা,বৈদেশিক ঋণ ১১ হাজার ১১ হাজার ৪৭২ কোটি৮৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ টাকা টাকা ব্যয় করা হবে।

একনেক অনুমোদিত প্রকল্পগুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৭টি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হবে একনেক সভায়। এ ছাড়া একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব একনেকে উপস্থাপন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (তৃতীয় সংশোধিত), নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪, রুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) (প্রথম সংশোধিত), চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (তৃতীয় সংশোধন), রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা জলসুখা-আজমিরীগঞ্জ হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ (প্রথম সংশোধিত) এবং হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প। বিদ্যুৎ বিভাগের সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী-পার্বতীপুর সেকশনের স্টেশনগুলোর সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন, আধুনিকীকরণ ও বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন (প্রথম সংশোধিত) প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প (প্রথম সংশোধিত), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলেন্স ফর নিট (আর্ন), অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিসেএস (কর) একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), পররাষ্ট্র মন্ত্রণালয়ের জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ (প্রথম সংশোধিত)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com