• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামে

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৫:৩৭
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৫:৩৭

956896

এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামে

জনতার আওয়াজ ডেস্ক
বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক। রবিবার (২৩ মার্চ) দেশের একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নোটিশে অনুযায়ী বলা হয়, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসল মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনা ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য ইসলামী ব্যাংক ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের বন্ধকি ২০১ দশমিক ৭৫ শতক জমি ভবন স্থাপনাসহ বিক্রি করবে। জমিগুলো চট্টগ্রামে অবস্থিত।

আগামী ২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী ক্রেতাদের বিডিং (দামের প্রস্তাব) করতে বলা হয়েছে নোটিশে।

প্রসঙ্গত, এলসি খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির বোর্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর বিভিন্ন নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে এস আলম গ্রুপ। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের কাছে রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এস আলম গ্রুপের ব্যাংকটির উপর কর্তৃত্বের অবসান ঘটে।

এর আগে, এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য জনতা ব্যাংকও নিলাম নোটিশ জারি করেছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com