জনতার আওয়াজ ডেস্ক
৫, ১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক, এটা দ্রুতই পরিবর্তনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে বলে জানান তিনি।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত বা এর বৃদ্ধি পরিসংখ্যান জানার কাজ চলছে। এছাড়া খুব শীঘ্রই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে।












