শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালাল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে মোট ৯ দালালকে আটক করা হয়। এর মধ্যে ৪ জনকে ২৫ হাজার টাকা অর্থদন্ড এবং বাকি ৫ জনকে ৩০ দিন করে কারাদন্ড প্রদান করেন।
যাদের কারাদন্ড দেওয়া হয়েছে তারা হলেন- মো. আশিক, মো. সাইম, মো. আব্দুর রহিম, মো. জাকির হোসেন, মো. আব্দুর রহিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যেত। এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবা গ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আ/আ













