• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhobor24@gmail.com

সারাদেশ

সন্ত্রাসবিরোধী মামলায় যে শর্তে স্কুলছাত্রের জামিন

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৬
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৬

সন্ত্রাসবিরোধী মামলায় যে শর্তে স্কুলছাত্রের জামিন

সন্ত্রাসবিরোধী মামলায় যে শর্তে স্কুলছাত্রের জামিন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি স্কুলছাত্র মো. আল-আমিনকে জামিন দিয়েছেন আদালত। সপ্তাহের প্রতি সোমবার আদালতে উপস্থিত হওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান এ জামিন মঞ্জুর করেন।

এর আগে একই মামলায়, একই আদালত থেকে একই শর্তে জামিন পাওয়া মো. রিমনকে আদালতে উপস্থিত থাকতে দেখা গেছে।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্ত আল-আমিন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা মো. শাহীনের ছেলে ও উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আইনজীবী আব্দুর রব সুমন বলেন, আল-আমিন রামগতি থানার সন্ত্রাসবিরোধী মামলার ১১নং আসামি। সে স্কুলছাত্র। আজকে ক্লাশ না করেই সে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। সপ্তাহের প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকার শর্তে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট একই মামলার আসামি দশম শ্রেণির ছাত্র মো. রিমন বাচ্চুকে প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকা শর্তে জামিন দেন একই আদালত। রিমন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে ও রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শাখার ছাত্র।

মামলা সূত্রে জানা যায়, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য-পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগানসহ জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ঝটিকা মিছিল করেন। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করেন। এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com