• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

আপত্তি-বাধা উপেক্ষা করে হলো বাউল গানের আসর, অংশ নেন নারী শিল্পীরাও

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ২:১৯
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ২:১৯

বাউল গানের আসর, অংশ নেন নারী শিল্পীরাও
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তি ও অভিযোগে সৃষ্ট জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাউল গানের আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই একাধিক নারী শিল্পী তাদের সঙ্গীত পরিবেশন করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী শওকত আলীর নিজ বাড়ির আঙিনায় ঘরোয়াভাবে এই গানের আসরের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি শেষ হয়।

জানা গেছে, নারী শিল্পীদের অংশগ্রহণে গানের অনুষ্ঠান আয়োজন বন্ধের দাবি জানিয়ে ‘এলাকাবাসীর পক্ষে’ দিরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন গ্রামের দুই বাসিন্দাশীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভারতের আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ নারী দল কেনিয়ার কাছে হেরেছে ৩৪-২৫ পয়েন্টে। আতাহার আলী রাহাত ও কামরুল হাসান মিটু। তাদের মধ্যে আতাহার আলী রাহাত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিরাই উপজেলা শাখার আহ্বায়ক। অভিযোগপত্রে তারা দাবি করেছিলেন, নারী শিল্পীদের গানে ‘অশ্লীলতা ও বেহায়াপনা’ ছড়িয়ে পড়তে পারে এবং এতে ‘ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ’ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগ পাওয়ার পর দিরাই থানা পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ধর্মীয় অনুভূতি বিনষ্ট হওয়ার আশঙ্কায় গানের আসর বন্ধের আবেদন জমা পড়েছিল। এ নিয়ে আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলি। আপত্তির কারণে আয়োজক প্রথমে গান বাতিল করতে চাইলেও বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করেন। সেখানে নারী শিল্পীরাও অংশ নেন এবং কোনও বিশৃঙ্খলা ছাড়াই অনুষ্ঠানটি শেষ হয়।’

গানের আসর শুরুর পূর্বে বক্তব্য দেন প্রবাসে অবস্থানরত আয়োজক শওকত আলী। একপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে দাবি করে তিনি বলেন, ‘একটি মহল প্রচার করেছিল আমি যাত্রা বা ঘাটু গানের আয়োজন করছি। এরা শিক্ষিত হলেও উদ্দেশ্য ভালো ছিল না। তবে তাদের ষড়যন্ত্র সফল হয়নি, মানুষ দেখেছে আমরা শুদ্ধ সংস্কৃতির চর্চাই করেছি।’

এদিকে থানায় অভিযোগ করা সত্ত্বেও তারা কোনও ধরনের বাধার সৃষ্টি করেননি বলে দাবি করেছেন অভিযোগকারী কামরুল হাসান মিটু। তিনি বলেন, ‘আমাদের গ্রামে শতভাগ মুসলমানের বাস, যেখানে মসজিদ, মাদ্রাসা ও ওলির মাজার রয়েছে। পূর্বে কখনও এভাবে নারী শিল্পীদের দিয়ে গান করানো হয়নি। আমরা সার্বিকভাবে গানের বিরুদ্ধে নই, শুধু অশালীনতার আশঙ্কায় আইন মেনে অভিযোগ করেছিলাম। অনুষ্ঠান কোনও রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরার হোসেন বলেন, ‘শওকত আলী একজন সৌখিন মানুষ, তিনি দেশে ফিরলেই বাড়িতে এমন ঘরোয়া গানের আয়োজন করে থাকেন। থানায় আপত্তি তোলা হলেও শেষ পর্যন্ত সুন্দর পরিবেশেই গান অনুষ্ঠিত হয়েছে এবং নারী শিল্পীরা গান পরিবেশন করেছেন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম