• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৩:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৩:৪৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা ও ট্রলের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে মানুষের জীবনমান ও জীবিকার নানা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এসব জরুরি বিষয় নিয়ে আলোচনা না করে সফরসঙ্গী তারেকের অবদান ও সরকারি অর্থ ব্যয় নিয়ে সমালোচনা করা হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে খুব আশ্চর্য লাগলো, আমাদের সঙ্গে আমজনতার তারেককে নিয়ে এসেছি এবার। সোশ্যাল মিডিয়ায় গত দুই দিন ধরে ওকে নিয়ে দেখলাম অনেক কথা। ওর কোনও কন্ট্রিবিউশন নেই, ওকে নিয়ে এসে এখানে সরকারের পয়সা নষ্ট।’

দেশের বিদ্যমান সমস্যাগুলোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশে অনেক সমস্যা আছে, সেগুলা নিয়ে কোনও আলাপ দেখি না।’

সংস্কারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এয়ারকন্ডিশনড রুমে বসে সংস্কার যেমন সংস্কার, তেমনি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনকে একটু উন্নত করার সংস্কারও বড় সংস্কার। রাজনীতিকেরা মানুষের কাছে ভোট চাইতে যান উল্লেখ করে তিনি বলেন, তার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনকে কিছুটা সহজ ও স্বস্তিদায়ক করা।

প্রসঙ্গত, জাপানে যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রথম বিদেশ সফরের কথা জানান। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’ তার এমন বক্তব্য নিয়ে এনসিপির শীর্ষ নেতারাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করে বক্তব্য দেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম