• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

উত্তরা ও ভাটারায় অভিযান, বিদেশে পাচারের আগে উদ্ধার ১২ নারী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:১৬

উত্তরা ও ভাটারায় অভিযান, বিদেশে পাচারের আগে উদ্ধার ১২ নারী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিদেশে পাচারের উদ্দেশ্যে রাজধানীর উত্তরা পশ্চিম ও ভাটারা থানা এলাকায় আটকে রাখা ১২ নারীকে উদ্ধার করেছে এসআরবি-১।

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১-এর উত্তরার অধিনায়ক। তিনি জানান, নিখোঁজ এক নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ৮টা থেকে ২৭ অক্টোবর রাত ১টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, চীনে নিয়ে যাওয়ার কথা বলে উচ্চ বেতনের চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের আনা হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধার হওয়া ১২ নারীকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম