• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জোনায়েদ সাকির ওপর হামলা

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ১:৫১
আপডেট: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ১:৫১

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ তাঁর রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে জোনায়েদ সাকিসহ সাতজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হামলা হয়।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এ হামলা চালিয়েছে। হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে। তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন।

আহত অন্যরা হলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্যসচিব ফরহাদ জামান; ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল; গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সম্প্রতি বাম গণতান্ত্রিক ফ্রন্ট থেকে বেরিয়ে সাত দল ও সংগঠনকে নিয়ে ‘গণতন্ত্র মোর্চা’ গঠনের ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। আজ দুপুরে ওই সাত দল ও সংগঠনের নেতারা চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণস্থল বিএম কনটেইনার ডিপো দেখতে যান। সেখান থেকে বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোন জোনায়েদ সাকিসহ অন্যরা। তাঁরা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন, সে সময় সাত–আটজনের একটি দল জোনায়েদ সাকিসহ অন্যদের ওপর হামলা চালায়।

এর আগে জরুরি বিভাগের গেটে জোনায়েদ সাকি সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি কাঠামোগত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম