• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

চার ঘণ্টা পর সিলেটের পথে চলল ট্রেন

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৫:০৯
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ৫:০৯

 

স্টাফ করেসপন্ডেন্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে আগুন লেগে তিনটি বগি পুড়ে যাওয়ার ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শমসেরনগর স্টেশনের স্টেশন মাস্টার জালাল উদ্দিন। এর আগে দুপুর একটার দিকে ওই দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনউষার চক কবিরাজি এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ারকারে আগুন লাগে। এতে তিনটি বগি পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনা পরিদর্শন করেছেন। তিনি তদন্ত কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জানান।

স্থানীয়রা জানান, আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর সদস্যরাও আগুন নেভাতে সহযোগিতা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম