• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াত আমিরের প্রশ্ন, দেশ কোন পথে?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৩:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৩:৫০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আইইডিসিআরে যে ঘটনা ঘটেছে—সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে? এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। এতে জামায়াত আমির লিখেছেন, ‘রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তার কক্ষের ভেতরে তাকে মারধর করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন। সকাল ১১টায় আইইডিসিআরে যে ঘটনা ঘটেছে—সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?’

তিনি আরও বলেন, ‘একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিক্যাল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসা সেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন।’’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন জামায়াত আমির। তিনি লেখেন, ‘‘এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনও অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।’’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম