• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৪২
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৪২

পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপের আয়োজনের কবে কোনটিতে ভোট হবে, তার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা অনুসরণ করে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

তৈরি করা তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

পাঁচ ধাপে ইউপি ভোটের চূড়ান্ত তালিকা

প্রথম ধাপ

দ্বিতীয় ধাপ

তৃতীয় ধাপ

চতুর্থ ধাপ

পঞ্চম ধাপ

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম