• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:২৬
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:২৬

বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই আদেশে তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও সামরিক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাদের সামরিক চাকরির মেয়াদ।

সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ আদেশ দেওয়া হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার বরখাস্তসংক্রান্ত আদেশে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট, সেকশন-১৬, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশন (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ এবং ২৬৯(এ) মোতাবেক সেনাসদর, এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসাইনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের অবসর আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন-১৬, আর্মি অ্যাক্ট (কলস) ৯(এ), আমি রেগুলেশন্স (কলস) ৭৮(সি), ২৫৩ (৩), ২৬১ এবং ২৬৯(১৩) মোতাবেক সেনা কল্যাণ সংস্থা, ঢাকা সেনানিবাসে কর্মরত লে. কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম