• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১২:০২
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১২:০২

 

বিএনপির পাশে কোনো লোকজন নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ আর কখনোই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিচ্ছে, সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে।

আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি অনেক আন্দোলনের কথা বলছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যানচলাচল বন্ধ করে, জানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা, জেনারেটরের শব্দে কান ঝিঁঝিঁ করার কথা, আইপিএসের মার্কেটে ডাবল দাম, পরীক্ষার সময় ছাত্ররা পড়াশোনা করতে পারতো না, মোমবাতি-হারিকেন এসব জ্বালাতে হতো। এই দৃশ্য বাংলাদেশের মানুষ ভোলেনি। বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা যা ছিল এখনো তা আছে। ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতি ডিজেল অয়েল ফান্ডে সময়মতো পাচ্ছি না। এজন্যই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এক ঘণ্টা করে লোডশেডিং করবো। যাতে এই সংকট আমরা মোকাবিলা করতে পারি। এটি একটি সাময়িক ব্যবস্থা। অনুষ্ঠানে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চার তলাবিশিষ্ট লৌহজং থানা ভবন ও ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম