• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৫:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৫:৩৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) এই বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ জুলাই) মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, আগামী শনিবার গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। ইতিমধ্যে বিষয়টি কমিটির সদস্যদের জানানো হয়েছে। বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে এমনটি জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, বৈঠকে রাষ্ট্রপতি নিয়োগ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম