• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মিছিলে গুলি প্রমাণ করে মানসিক ভারসাম্য হারিয়েছে সরকার: রব

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৫:১৫
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৫:১৫

 

হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা রক্ষা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেছেন, চায়ের দাওয়াত দিয়ে মিছিলে গুলি করে প্রজাতন্ত্রের নাগরিক হত্যাই প্রমাণ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সরকার। তাই, নৈতিকভাবে বিপর্যস্ত সরকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন জেএসডি সভাপতি।

আ স ম আব্দুর রব বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে বেআইনি কাজে সম্পৃক্ত করে নির্বাচনী নাটকের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আর এখন অধিকার আদায়ের আন্দোলনকারীদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করছে। যা কোনোভাবেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

জেএসডি সভাপতি বলেন, অবৈধ নিষ্ঠুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জনগণের প্রকৃতগত গণতান্ত্রিক অধিকার। জনগণ কোনোকালেই ষড়যন্ত্র করে না, জনগণ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে। জনগণ ষড়যন্ত্র করে না, জনগণ গণঅভ্যুত্থান সংঘটিত করে।

তিনি বলেন, ভোলায় মিছিলে পুলিশের গুলিতে দুইজন রাজনৈতিককর্মী নিহত এবং অসংখ্য নাগরিক আহত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন না করায় প্রমাণ হয় সরকার বিবেক শূন্য হয়ে পড়েছে। সরকার ক্ষমতার উন্মাদনায় প্রতিবাদী নাগরিকদের কণ্ঠ স্তব্ধ করার জন্য ক্রমাগত নৃশংস হয়ে ওঠছে। বর্তমান সরকার ইতিহাসের কোনো শিক্ষাকেই ধারণ করার উপযোগী নয়। সরকার আইনের শাসনসহ ‘সত্য’ ‘বিবেক’ এবং ‘লজ্জা’ বিসর্জন দিয়ে দিয়েছে। হত্যা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় রক্ষা করা যায় না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম