• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: মনোজ কুমার

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:০৯
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:০৯

 

পাবনা প্রতিনিধি
ছবি প্রতিনিধি

ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এছাড়া শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি একথা বলেন।

টুরিস্ট ভিসা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনোজ কুমার বলেন, শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কোনো ব্যক্তি কাউকে অতিরিক্ত টাকা দিবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দিবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় আরও বক্তব্য দেন- পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ।

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণ শঙ্কর দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম