• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকার উন্নয়নের নামে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে : নুর

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:২৮
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ১:২৮

 

স্টাফ করেসপন্ডেন্ট

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, বিরোধী দলের নেতা কর্মীদের একটা ম‌্যাসেজ দিয়ে রাখতে চাই। এই সরকার পৈচাশিক প্ল্যান নিয়ে আগাচ্ছে। বিরোধীদলের কিছু নেতা কর্মীদের লিস্ট করা হয়েছে। তাদেরকে গুম করা হবে, তাদেরকে হত্যা করা হবে। তারপরে আবারও একটা ভীতসন্ত্রস্ত একটা পরিস্থিতি তৈরি করে ২০১৪ এর মত বিনা ভোটে নির্বাচন করে আবারও তারা ক্ষমতায় থাকার খোয়াব দেখছে৷’

তি‌নি ব‌লেন,’বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান। রেলের দুর্নীতি- অনিয়ম আরেকটি জ্বালানী ও বিদ্যুৎ জা‌নি‌য়ে ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করছে দীর্ঘদিন ধরে। সে কারণে সবার কাছে রেলের কালো বিড়াল নিয়ে সবাই সরব। রেলের কালো বিড়াল চলে গেছে কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি। একজনের পর আরেকজন আসছে।

তিনি বলেন, এজন্য রেলের অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দেশের বিভিন্ন রেলস্টেশনে দাঁড়াচ্ছে। এই সরকার যে উন্নয়নের মিথ্যা বুলি আমাদের দেখাচ্ছে সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে।’

বিদ্যুৎ নিয়ে নুর বলেন, সরকার দীর্ঘদিন ধরে বলে আসছে, বাংলাদেশের বিদ্যুৎ তারা রপ্তানি করবে। দেশের সক্ষমতার চেয়ে বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে। তাহলে তো আমাদের বিদ্যুৎ সংকট হওয়ার কথা না, তারপরও হচ্ছে। কারণ এই যে ভাওতাবাজির হিসাব তার কারণে হচ্ছে। গোঁজামিলের উন্নয়ন হচ্ছে সরকারের মাফিয়া ও লুটেরাদের।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আয়োজনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

ডাকসু’র সাবেক এই ভিপি বলেন, ‘বিরোধী দলের নেতা কর্মীদের একটা মেসেজ দিয়ে রাখতে চাই। এই সরকার পৈচাশিক প্লান নিয়ে আগাচ্ছে। বিরোধীদলের কিছু নেতা কর্মীদের লিস্ট করা হয়েছে। তাদেরকে গুম করা হবে, তাদেরকে হত্যা করা হবে। তারপরে আবারও একটা ভীতসন্ত্রস্ত একটা পরিস্থিতি তৈরি করে ২০১৪ এর মত বিনা ভোটে নির্বাচন করে আবারও তারা ক্ষমতায় থাকার খোয়াব দেখছে৷’

নুরুল হক নুর বলেন, ‘বিরোধী দলগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে রাজপথে নামে তাহলে সরকারের ক্ষমতায় থাকার সেই খোয়াব দুঃস্বপ্নে পরিণত করবে। কারণ আজকে তরুণ সমাজের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয় নাই। যে যার জায়গা থেকে প্রতিবাদে নেমে পড়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই বিনা ভোটের এই দুর্বৃত্তের সরকারকের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে পাড়া মহল্লায় গণ জাগরণ ফেলানো।’

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলবো আপনি গণভবন থেকে বের হন, জনগণের দুঃখ কষ্ট দেখেন। আপনার সামনে একটা কাচের দেয়াল তৈরি করে দেয়া হয়েছে, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন আপনি এখন ভার্চুয়াল মাধ্যমে আছেন৷ আপনি সরাসরি কোন অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ আপনার নিরাপত্তার হুমকি রয়েছে। কারা আপনার নিরাপত্তা হুমকি তৈরি করেছে। কারা আপনাকে এই বন্দী দশায় রেখেছে তাদের কথায় আর কর্ণপাত করেন না। জনগণের কাছে মাফ চেয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম